ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বি‘ ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের
সাক্ষাতকার ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ‘বি‘ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।সম্বনয়কারী সূত্রে, বিভাগ পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাতকার ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ইউনিট অফিসে অনুষ্ঠিত হবে। কোন শিক্ষার্থী সাক্ষাতকারে অনুপস্থিত থাকলে তার বিভাগ পরিবর্তনের আবেদন বিবেচনা করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।উল্লেখ্য, ইত:পূর্বে বিভাগ পরিবর্তনের যে তালিকা প্রকাশ করা হযেছে তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।এছাড়াও ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
প্রাইভেট ডিটেকটিভ/১০ ডিসেম্বর ২০১৮/ইকবাল