April 19, 2026, 5:15 pm

সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্র আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ৪ দেশের বয়কট

যুক্তরাষ্ট্র আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ৪ দেশের বয়কট

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে রাশিয়া, চীন, বলিভিয়া ও মিসর। তাদের দাবি, নিরাপত্তা পরিষদের উচিত হবে না কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। গতকাল মঙ্গলবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে বৈঠকের আয়োজন করেছিল আমেরিকা। তবে মার্কিন এ উদ্যোগকে অবৈধ ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে উল্লেখ করে বৈঠক বর্জন করেছে চার দেশ।

জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ভেনিজুয়েলা পরিস্থিতি দিন দিন সহিংস হয়ে উঠছে এবং এ অঞ্চল ও সারা বিশ্বের জন্য তা হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর