April 12, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

২০০ ওয়ানডের মাইলফলক নিয়ে মাশরাফি যা বললেন

২০০ ওয়ানডের মাইলফলক নিয়ে মাশরাফি যা বললেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রায় দেড় যুগ হলো ক্রিকেট ক্যারিয়ার। এ পর্যন্ত আসতে অনেক চরাই-উৎরাই পার হতে হয়েছে। ইনজুরি প্রায়ই বাধা দিয়েছে তাকে। তারপরেও থেমে যাননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০ ওয়ানডে খেলতে মাঠে নেমেছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ দিয়েই হয়তো তার ঘরের মাঠে শেষ সিরিজ খেলা। কারণ মাশরাফি ইঙ্গিত দিয়েছেন, ইংল্যান্ড বিশ্বকাপের পর আর খেলবেন না তিনি।

বিদায়ের এই খবরের মাঝে আনন্দের কথা হলো- ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে ২০০ ওয়ানডের মাইলফলক ছুঁলেন অধিনায়ক। ভক্তদের উৎসাহ তাকে এই মাইলফলক ছুঁতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।

খেলার আগে নিজের ফেসবুক পেজে মাশরাফি লিখেন, ‘প্রায় দেড় যুগ হয়ে গেল। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্তু মাঝ পথে ইনজুরি বাঁধা হয়ে দাঁড়িয়েছে বার বার। ইনজুরিতে পড়ে যখন মাঠ ছেঁড়ে বেড়িয়ে আসতাম, তখনি মনে হতো আর মনে হয় ফিরতে পারবো না। কিন্তু আমি প্রতিবারই ফিরেছি, এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা।

তিনি আরো লিখেন, ‘যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২০০ তম ম্যাচ খেলতে মাঠে নামছি। এই মাইলফলক স্পর্শ করতে পেরিছি আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পারি দিতে চাই বাকীটা পথও। দোয়া করবেন সবাই।’

Share Button

     এ জাতীয় আরো খবর