April 13, 2026, 7:02 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মাশরাফি শিশির নিয়ে চিন্তায়

মাশরাফি শিশির নিয়ে চিন্তায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিরপুরের উইকেট বরাবরই অননুমেয়। এর মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে শিশির। কোনো দিন কম, কোনো দিন বেশি পড়ে বলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। তাই প্রথম ওয়ানডের আগে শিশির নিয়ে ভাবনায় বাংলাদেশ অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা একটায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, শিশিরের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

“শিশির কতটা প্রভাব ফেলবে তার ওপর অনেক কিছু নির্ভর করবে। বছরের এই সময়ে দিন-রাতের খেলায় শিশিরের প্রভাব খুব গুরুত্বপূর্ণ।”

“যদি আগে ব্যাটিং করেন আপনাকে কামনা করতে হবে আজকে যেন কম শিশির পড়ে। আর যদি পরে ব্যাটিং করেন তাহলে আপনি চাইবেন শিশির যেন বেশি পড়ে। কেমন পড়বে তা আপনি অনুমান করতে পারবেন না। আপনাকে একটু আন্দাজের ওপরই সিদ্ধান্তটা নিতে হবে।”

গত বছর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল বিপিএল। সে সময় রাতের ম্যাচে শিশিরের খুব একটা প্রভাব ছিল না। মাশরাফি মনে করেন, অতিরিক্ত শিশির পড়লে তা এবার ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ প্রভাব।

“গত বছর বিপিএলে কোনো কোনো ম্যাচে শিশির প্রভাব ফেলেছিল। একেক দিন একেক পরিমাণে শিশির পড়ায় চিন্তার একটা জায়গা থাকেই। … আমার মনে হয়, আগে ব্যাটিং করতে পারলে ভালো।”

বিশ্বকাপের আগে এটাই দেশের মাটিতে বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডে যেমন উইকেটে খেলা হবে চাইলেও ঢাকায় তেমন উইকেট পাওয়া সম্ভব নয়। তাই এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখেন না অধিনায়ক।

“আমার মনে হয়, আমরা যা চাই এখানকার উইকেট সেটা দিতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এই মাটিতে তা অসম্ভব। ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড উইকেটের সঙ্গে মেলানো সম্ভব নয়। হয়তো চট্টগ্রাম কিংবা সিলেটে কিছুটা মিল পাওয়া যেতে পারে কিন্তু মিরপুরে এটা সম্ভব নয়। কিভাবে জেতা যায় সেই দিকেই আমাদের মনোযোগ থাকা জরুরি।”

Share Button

     এ জাতীয় আরো খবর