April 13, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাংলাদেশ গতির ঝড় তোলা টমাসকে নিয়ে সতর্ক

বাংলাদেশ গতির ঝড় তোলা টমাসকে নিয়ে সতর্ক

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিকেএসপির মরা উইকেটেও গতির ঝড় তুলেছিলেন ওশান টমাস। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের ব্যাপারে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ক্যাবিরিয়ানে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বিসিবি একাদশ। দেশের মাটিতে অনেক বছর ধরেই এই সংস্করণে দারুণ সফল বাংলাদেশ। সব মিলিয়ে রোববার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে অনেকের কাছেই ফেভারিট মাশরাফির দল। তবে অধিনায়ক মনে করেন, যতটা ভাবা হচ্ছে ততটা সহজ হবে না এই সিরিজ।

“দুই দলই সমানভাবে সিরিজ শুরু করবে। ওদের কিছু শক্তির জায়গা আছে যেগুলো যে কোনো সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।”

প্রস্তুতি ম্যাচে বোলিং খুব একটা ভালো হয়নি টমাসের। দ্রুত গতিতে বল করলেও ভোগাতে পারেননি ব্যাটসম্যান। এলোমেলো লাইন, লেংথের জন্য ছিলেন খরুচে। ৭ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। মাশরাফি মনে করেন, টমাস একবার লাইন পেয়ে গেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ওয়ানডে সিরিজে।

“দুর্দান্ত একজন ফাস্ট বোলার আছে। (টমাস) অনেক জোরে বোলিং করবে। দ্রুত গতির একজন বোলার হুটহাট কয়েকটি উইকেট পেয়ে গেলে ব্যাটিংয়ে চাপ চলে আসে। তাই এই জায়গাগুলো নিয়ে চিন্তা করার ব্যাপার আছে।”

বড় শট খেলার সামর্থ্য থাকায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের নিয়েও চিন্তার জায়গা দেখেন অধিনায়ক।

“ওদের পেশি শক্তি ওদের অনেক সহায়তা করবে। এই সংস্করণে যা খুব বেশি কাজ করে। বিশেষ করে ৪০ ওভার পর্যন্ত ফিল্ডিংয়ে বাধ্যবাধকতা থাকায়। তাই ওরা যেন বড় জুটি গড়তে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।”

“এমনি এমনি তো জেতা সম্ভব না। অবশ্যই হোম ওয়ার্ক করতে হবে। একইসঙ্গে মাঠে পরিকল্পনার বাস্তবায়নটা শতভাগ ঠিক রাখতে হবে। আমি আশা করছি না যে, টেস্টের মতো বা এত সহজ হবে।”

প্রস্তুতি ম্যাচের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে স্বাগতিকদের। মাশরাফি মনে করেন, প্রথম ম্যাচে তেমন একটা পারফরম্যান্স বেঁধে দেবে সিরিজের সুর।

“প্রস্তুতি ম্যাচের উইকেট যেমন ছিল, এখানে নিশ্চিতভাবে ওই রকম উইকেট থাকার কথা না। কারণ এখানে তিনশ রানের ইনিংস হয় কম, সেই রান তাড়া করে জেতা হয় আরও কম। … সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতি ম্যাচে যা যা করা দরকার ছিল খেলোয়াড়রা তা করতে পেরেছে। এখন আসল কাজ শুরু কাল থেকে। প্রথম ম্যাচটা আসলে বেশি গুরুত্বপূর্ণ।”

Share Button

     এ জাতীয় আরো খবর