April 10, 2026, 4:13 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ইবিতে শূণ্য আসনে ভর্তি সাক্ষাৎকার শুরু কাল

ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ

mostbet

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ   স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি

প্রতিকি ছবি

পরীক্ষায় মেধাতালিকায় স্থান-প্রাপ্তদের ভর্তি সম্পন্ন হয়েছে। মেধাতালিকায় ভর্তি শেষে চারটি ইউনিটে মোট ৬৩১টি আসন শূণ্য রয়েছে। আগামীকাল (রবিবার) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শূণ্য আসনে ভর্তি সাক্ষাৎকার শুরু হবে। শনিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার পরিচালক এটিএম এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৫ ডিসেম্বর শেষ হয়। পাঁচটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের মোট ২ হাজার ২৭৫ টি আসনের বিপরীতে মেধাতালিকা থেকে এক হাজার ৬৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। ভর্তি শেষে চারটি ইউনিটের বিভিন্ন বিভাগে মোট ৬৩১ টি আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ২৪০ টি আসনের মধ্যে ১৮ টি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ হাজার ৩৫টি আসনের মধ্যে ২৫৬ টি আসন ফাঁকা রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১১২ টি, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ২৪৫ টি আসন ফাঁকা রয়েছে।আগামী ৯ ডিসেম্বর ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে ২২ ডিসেম্বর মানবিক ও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়বসাইট ( www.iu.ac.bd)   এ পাওয়া যাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর