April 8, 2026, 1:44 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চিরিরবন্দরে নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক বরখাস্ত

মো: মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

দিনাজপুর চিরিরবন্দরের আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঐ স্কুলের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরূরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর সকাল আনুমানিক পৌনে ৯ টার দিকে উপজেলা আলোকডিহি জে,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল চন্দ্র দাস সুকৌশলে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাথীকে (ছদ্ম নাম) জে,এস,সি খাতা নাম্বার তুলতে সাহায্য করার কথা বলে স্কুল রুমে ডাকে। ওই ছাত্রী রুমে ঢুকার পর তার শরীরে সকল স্পর্শকতার স্থানে হাত দিতে শুরু করে। ছাত্রী কান্না ও চিৎকার করলে দরজা খুলে দেয়। তখন ঐ ছাত্রী অভিভাবককে বিষয়টি জানান। পরে ছাত্রীর অভিভাবক প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার বিকালে পরিচালনা পর্ষদের জরুরী সভা ডাকা হয়। সভায় ওই শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার দাস জানান, ৬ ডিসেম্বর বৃহস্পতিবার ছাত্রীর অভিভাবকের লিখিত অভিযোগে মুকুল চন্দ্র দাস এর বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর