April 13, 2026, 11:15 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রকিবুল-তুষারের ফিফটি, সানজামুলের ৪ উইকেট

রকিবুল-তুষারের ফিফটি, সানজামুলের ৪ উইকেট

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রকিবুল হাসান ও তুষার ইমরানের ব্যাটে দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো দক্ষিণাঞ্চলকে তিনশ রানের নিচে থামানোর আশা জাগিয়েছে উত্তরাঞ্চল। শেষ বেলায় আবদুর রাজ্জাকের দলকে কাঁপিয়ে দিয়েছেন সানজামুল ইসলাম ও ইবাদত হোসেন। বিসিএলের তৃতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৯ উইকেটে ২৮০ রান। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ২৩ ও কামরুল ইসলাম রাব্বি ৪ রানে ব্যাট করছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শাহরিয়ার নাফীসকে হারায় দক্ষিণাঞ্চল। অনেকটা সময় নিয়ে থিতু হওয়া এনামুল হককে ১৯ রানে বোল্ড করে ফেরান বাঁহাতি স্পিনার সানজামুল। ৮ চারে ৪৫ রান করা ফজলে মাহমুদকে অফ স্পিনার সোহাগ গাজী এলবিডব্লিউর ফাঁদে ফেললে ৯৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। সেখান থেকে দলকে শতরানের জুটিতে পথ দেখান দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান তুষার ও রকিবুল। এক সময়ে দলটির স্কোর ছিল ২৩৭/৩। ৯ চারে ৭৯ রান করা রকিবুলকে ফিরিয়ে ১৪১ রানের জুটি ভাঙেন সানজামুল। বাঁহাতি স্পিনার খানিক পর তুলে নেন ৪ বাউন্ডারিতে ৬২ রান করা তুষারের উইকেট। আবদুর রাজ্জাককে দ্রুত ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন সানজামুল। পরপর দুই বলে নাহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে ফিরিয়ে দেন পেসার ইবাদত। তবে বাকি সময় রাব্বিকে নিয়ে নিরাপদে কাটিয়ে দেন মেহেদি। সানজামুল-ইবাদতের ছোবল ৩৮ রানে ৬ উইকেট হারানো দলকে তিনশ রানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এই অলরাউন্ডারের সামনে। ৬২ রানে ৪ উইকেট নেন সানজামুল। ইবাদত ২ উইকেট নেন ৪১ রানে। ১৬ বছর ১৪৩ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো রিশাদ হোসেনের। প্রথম দিন ৮ ওভারে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই লেগ স্পিনার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ২৮০/৯ (শাহরিয়ার ৮, এনামুল ১৯, মাহমুদ ৪৫, তুষার ৬২, রকিবুল ৭৯, আল আমিন জুনিয়র ৫, মেহেদি ২৩*, নাহিদুল ৪, দেলোয়ার ০, রাজ্জাক ৩, রাব্বি ৪*; শুভাশিস ১/২৮, ইবাদত ২/৪১, সোহাগ ১/৭১, জিয়া ০/৬, সানজামুল ৪/৬২, রিশাদ ০/২৮, নাঈম ১/১৯)

Share Button

     এ জাতীয় আরো খবর