April 13, 2026, 8:33 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের খবর থেকে এসব কথা জানা গেছে। ইরানের স্থানীয় গত রোববার রাত ৮টা ১৮ মিনিটে ইরাকের আধা স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে ভূমিকম্প আঘাত হানে। এর মূলকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩.৯ কিলোমিটার গভীরে। ইরানের পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি। দুর্গতদের পাশে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। ওই অঞ্চলের সীমান্তে অবস্থিত ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। এক শোকবাণীতে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বলা হয়, “দেশের পশ্চিমাঞ্চলে সংঘটিত যে ভূমিকম্পে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শুনেছি।” শোকবাণীতে আরও বলা হয়েছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে দুর্গত মানুষদের উদ্ধারে বিশেষ করে যারা ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন তাদের বের করে আনতে সর্বশক্তি নিয়োগ করতে হবে যাতে হতাহতের সংখ্যা আর বাড়তে না পারে।” শোকবাণীতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন খামেনি। সরকারের সব সামরিক ও বেসামরিক বিভাগকে দুর্গত মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর