April 14, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৮ ই ডিসেম্বর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

কুড়িগ্রামের রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৯শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ই ডিসেম্বর সকাল ১০থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।অভিভাবকদের পছন্দের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রবিবার (৩-১২-২০১৮ইং) রাত ১২ টা থেকে অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন অথবা SMS এর মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন।(১৩-১২-২০১৮ইং) দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১৭০ টাকা এবং আবেদন ফরম জমা দেওয়ার সময় ৫-১২-২০১৮ইং হতে১৫-১২-২০১৮ ইং পর্যন্ত।২০১৯ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিষয়সমূহ বাংলা(৩০ নম্বর) ইংরেজী(৩০নম্বর) ও গণিত (৪০নম্বর) মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। তবে নবম শ্রেণীর ভর্তির সিদ্ধান্ত জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফলের ভিক্তিতে।সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তির নীতিমালা অনুযায়ী,শিক্ষার্থীর বয়স পিইসি এবং জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী ভর্তি করা হবে। সরকারি নীতিমালা অনুসারে সরকার কর্তৃক প্রযোজ্য সকল কোটা সংরক্ষিত থাকবে।জানা গেছে, ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে আসন রয়েছে ৬০টি এবং অষ্টম শ্রেণীতে ৪ জন, নবম(বিজ্ঞান) শাখায় ৮জন এবং নবম (মানবিক) শাখায় ৭ জন ভর্তি নেয়া হবে এবার।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্কুলের নোটিশ বোর্ডে, ওই বিদ্যালয়ের ওয়েবসাইট www.rgghsk.edu.bd এবং www.rajarhat.kurigram. gov.bd পাওয়া যাবে বলে জানিয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর