April 13, 2026, 8:23 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নেইমার পুরনো চোটে ফের মাঠের বাইরে

নেইমার পুরনো চোটে ফের মাঠের বাইরে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বোর্দোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে চোট পেয়েছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। তবে ব্রাজিলিয়ান এই তারকার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন ক্লাবটির কোচ টমাস টুখেল।

বোর্দোর মাঠে রোববার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ৩৪তম মিনিটে স্বদেশি ডিফেন্ডার দানি আলভেসের পাস পেয়ে দলকে এগিয়ে দেন নেইমার। দ্বিতীয়ার্ধে কুঁচকিতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

গত মাসে ক্যামেরুনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন নেইমার। ক্লাবে ফিরে তুলুজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে বাইরে থাকা ব্রাজিলের অধিনায়ক চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে দলে ফেরেন।

বোর্দোর বিপক্ষে ম্যাচ শেষে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দ্রুত ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন টুখেল।

“এটা সপ্তাহ দুয়েক আগে জাতীয় দলের হয়ে পাওয়া চোটের মতোই। নেইমার ও দলের সব চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা সবাই আমাকে বলেছে, গুরুতর কিছুই নেই। কিন্তু দুর্ভাগ্যবশত সে এখনও ব্যথা অনুভব করছে।”

“আমার মনে হয়, সে সঠিক সময়ে বেরিয়ে এসেছে।ৃবুধবার স্ত্রাসবুরের বিপক্ষে সে বিশ্রামে থাকবে। আর আগামি সপ্তাহে মোঁপেলিয়ের বিপক্ষে পরের ম্যাচের জন্য প্রস্তুত হবে।”

বোর্দোর সঙ্গে ড্রয়ে লিগ ওয়ানের এবারের আসরে প্রথম পয়েন্ট হারিয়েছে পিএসজি। ১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৪৩। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোঁপেলিয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর