April 13, 2026, 3:13 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গেইল মানহানির মামলায় জিতলেন ৩ লাখ ডলার

গেইল মানহানির মামলায় জিতলেন ৩ লাখ ডলার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিপক্ষে মামলায় আগেই জিতে গিয়েছিলেন ক্রিস গেইল। মানহানির সেই মামলায় বাকি ছিলো ক্ষতিপূরণের অঙ্কটা ঠিক হওয়া। সোমবার সেই ক্ষতিপূরণ মামলায় গেইলকে ৩ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানা দিতে বলা হয়েছে সেই ফেয়ারফ্যাক্স মিডিয়াকে।

সোমবার ক্ষতিপূরণ মামলার বিস্তারিত পড়া হয় নিউ সাউথ ওয়েলসের একটি কোর্টে। বিচারক লুসি ম্যাককালাম সব কিছু যাচাই বাছাই করে এই অঙ্ক নির্ধারণ করে দেন। ফেয়ারফ্যাক্স মিডিয়া অবশ্য এই রায়কেও চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে।

এই রায় ঘোষণায় বিচারক লুসি ম্যাককালাম গেইলের ক্ষতির বিষয়টি সামনে নিয়ে বলেন, ‘যেসব অভিযোগ আনা হয়েছে তা পেশাদার ব্যাটসম্যান হিসেবে গেইলকে ব্যথিত করেছে। সে বিচারের সময়ই বলেছে জীবনে সবচেয়ে বেদনাদায়ক ঘটনার মুখোমুখি হয়েছে এর মধ্য দিয়ে।’

এই রায়ের পর বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেয়ারফ্যাক্স মিডিয়ার মুখপাত্র। তারা এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

গেইলের বিরুদ্ধে আনা অভিযোগটা ছিলো ২০১৫ বিশ্বকাপের ঘটনায়। তখন অশালীনভাবে এক নারীর কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন ক্রিস গেইল। তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছিল অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া। আর সেই অস্ট্রেলিয়ান মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ক্যারিবীয় তারকা। প্রায় এক বছরেরও বেশি সময় পর সেই মামলায় গেইল নিজের পক্ষে রায়টা পান ২০১৭ সালের অক্টোবরে। যদিও ক্ষতিপূরণের বিষয়ে রায়টা পেলেন তারও এক বছরের বেশি সময় পর।

সেই রায়ে আদালত জানিয়েছিলো, গেইলের বিরুদ্ধে যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে তা ছিল উদ্দেশ্য-প্রণোদিত। এরফলে গেইল ক্ষতির মুখে পড়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর