April 13, 2026, 12:10 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টাইবু ৩৫ বছর বয়সে ক্রিকেটে ফিরলেন

টাইবু ৩৫ বছর বয়সে ক্রিকেটে ফিরলেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্রিকেটীয় সম্পর্ক বিবেচনায় একসময় বাংলাদেশের ‘একমাত্র শত্রু’ ভাবা হতো টাটেন্ডা টাইবুকে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে খেলতে নামলেই দেয়াল হয়ে দাঁড়িয়ে যেতেন। টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার নজির গড়া টাইবু বিরতি দিয়ে আবার ফিরছেন পেশাদার ক্রিকেটে! খেলবেন শ্রীলঙ্কান প্রথম শ্রেণির বাদুরালিয়া স্পোর্টস ক্লাবে।

পেশাদার ক্রিকেটার হওয়ার খবরটা বিস্ময়কর মনে হতেই পারে। জিম্বাবুয়ে দলের বিপর্যস্ত সময়ের কা-ারি এই তারকা আচমকাই অবসরের ঘোষণা দিয়েছিলেন ২০১২ সালে। ২৮টি টেস্ট ও ১৫০ ওয়ানডে খেলা এই তারকা পুনরায় জিম্বাবুয়ে ক্রিকেটে ফেরেন ২০১৭ সালে। এবার নির্বাচক হয়ে। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে দল ব্যর্থ হলে চাকরি হারিয়ে বসেন হিথ স্ট্রিকদের সঙ্গে।

এরপর যুক্তরাজ্যে চলে যাওয়া এই ক্রিকেটার জানালেন হঠাৎ এমন ফেরার পেছনের গল্প, ‘আমি আগেও বলেছি আমার জীবন কখনও আবেগ ও পরিকল্পনার ভিত্তিতে চলে না। তবে বিশ্বাস করি অন্তরের ভেতর থেকে কোনও ডাক আসলে সেটা কোনওভাবেই অস্বীকার করা যাবে না।’

৩৫ বছর বয়সী টাইবু জানালেন ছেলে টাটেন্ডা জুনিয়রের কাছ থেকে ক্রিকেটে পুনরায় ফেরার প্রেরণাটা পেয়েছেন, ‘আমার ছেলে আমাকে প্রায়ই জিজ্ঞেস করতো আমি কীভাবে খেলি। যেহেতু ও নিজেও খেলাটার প্রতি আগ্রহী, আমাকে কখনও খেলতে দেখেনি তাই ভেবে দেখলাম তাকে সেটা দেখানো উচিত।’

Share Button

     এ জাতীয় আরো খবর