বাংলাদেশ আওয়ামীলিগ লালমনির হাট জেলার পাটগ্রাম থানার সভাপতি আলহাজ্ব

আনোয়ারুল ইসলাম নাজু স্যার গত ২৩শে নভেম্বর দুপুর ২:৪০ মি: রংপরে তাহার বোনের বাসায় ইন্তেকাল করেন। এতে পাটগ্রাম উপজেলায় শোকের ছায়া নেমে আসে। কারন তিনি শুধু রাজনীতি ব্যাক্তি নয়, তিনি ছিলেন সমাজের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের,মাদ্রাসার,মসজিদ ইত্যাদি সমাজ সেবা মুলক কর্মকাণ্ডের প্রধান।এমনি একটি শিক্ষা প্রতিষ্টানপাটগ্রাম তাহেরা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আনোয়ারুল ইসলাম নাজু স্যার এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব বাবু পূর্ন চন্দ্র রায় ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম উপজেলা শাখা ও জনাব আলহাজ্ব মোঃ রুহুল আমীন বাবুল সাধাঃ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম উপজেলা শাখা। আর ও উপস্হিত ছিলো শিক্ষাপ্রতিষ্টানের সাথে জরিত কর্মকর্তা বৃন্দগন।