গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভানুষ্ঠিত হয়। সমাজসেবক মোখলেছুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ডা: এসএম নূর-ই সাদিত। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহীন, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, সাংবাদিক শেখ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৮/ইকবাল