জুলফিকার আমীন সোহেল মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
মঠবাড়িয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রীকে যৌন হয়রানী করার অভিযোগে
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে জনৈক এক অভিভাবক শনিবার রাতে মো. এমাদুল হক (একুব মাস্টার) কে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। ৪৮ বছর বয়সী প্রধান শিক্ষক এমাদুল হক উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মৃত. আঃ রশিদ মৃধার পুত্র।মামলা সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত পিএসসি পরীক্ষার্থী ওই চার শিক্ষার্থীসহ বেশ কয়েক জনকে রাতে বিদালয়ের শ্রেণীকক্ষে একাাধিক অংশে ভাগ করে প্রাইভেট পড়াতো। গত ২৫ নভেম্বর রাতে ওই শিক্ষক এক ছাত্রীকে লাইব্রেরীতে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ভালো নম্বর পাইয়ে দেয়ার কথা বলে যৌন চরিতার্থ হাসিল করার চেষ্টা করে। এসময় সে চিৎকার করলে অপর তিন শিক্ষার্থী দৌড়ে লাইব্রেরী কক্ষের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয়। পরে তাদেরকেও ওই শিক্ষক রুমের ভিতরে নিয়ে ভয় ও পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেয়ার কথা বলে পর্যায়ক্রমে যৌন হয়রানী করে। এব্যপারে অভিযুক্ত শিক্ষক এমাদুল হকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকত আনেয়ার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম চার শিক্ষার্থীকেই রবিবার আদালতে হাজির করানো হয়েছে এবং বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি গস্খহণ করেছেন। আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৮/ইকবাল