April 13, 2026, 9:47 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবাহনীর শুরু

মুক্তিযোদ্ধাকে হারিয়ে আবাহনীর শুরু

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়ার্ধে ফয়সাল আহমেদের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জেতে মৌসুমের প্রথম শিরোপা ফেডারেশন কাপ জিতে আসা আবাহনী।

গোলশূন্য প্রথমার্ধের সপ্তম মিনিটে ইউসুকে কাতোর ফ্রি কিকে গিনির ফরোয়ার্ড ইউনুসা কামারা হেড করতে গেলে দ্রুত ফিস্ট করতে আসা আবাহনীর গোলরক্ষক শহীদুল ইসলাম সোহেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। ব্যথা পেয়ে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয় কামারাকে; মাঠ ছাড়তে হয় শহীদুলকেও।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় মুক্তিযোদ্ধা। মিনহিয়োক কোর শট রুখে দেওয়ার পর বাঁ দিকে থাকা কেরভেন্স ফিলস বেলফোর্টের জোরালো ফিরতি শটও ফেরান ওমর ফারুক লিঙ্কন।

৫২তম মিনিটে বাঁ দিক থেকে রুবেল মিয়ার ফ্রি-কিকে বেলফোর্ট হেড করার পর আতিকুর রহমান ফাহাদের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে আবাহনীর হতাশা আরও বাড়ে।

তবে এক মিনিটের ব্যবধানে ফয়সালের জোড়া গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় আবাহনীর। ৭৬তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কোর ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে রুবেলের বাড়ানো বল প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ফয়সাল। পরের মিনিটে হাইতির ফরোয়ার্ড বেলফোর্টের ক্রসে হেডে জাল খুঁজে নেন জুয়েলের বদলি নামা এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান কমান ইউসুকে কাতো। ডি-বক্সের মধ্যে জাপানের এই মিডফিল্ডারই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

Share Button

     এ জাতীয় আরো খবর