ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ
আসকারীর (Nineteen seventy one and other stories-) বইটি ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। শনিবার বেলা ১টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনূদিত বইটির
মোড়ক উন্মোচন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর
রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বইটির মোড়ক উন্মোচন করেন।
জানা গেছে,(Nineteen seventy one and other stories-) গ্রন্থটি ২০১১ সালের
ডিসেম্বরে প্রকাশ করেন প্রকাশনা স্থা পাঠক সমাবেশ। বারোটি গল্প নিয়ে গ্রন্থটি রচিত। গ্রন্থটি হিন্দি ভাষায় অনুবাদ করেন ভারতের শিমলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রফেসর ড. উষা বন্দে।গ্রন্থটি ফরাসি ভাষায় অনূদিত করেছেন এনা গ্যাব্রিয়েল কৌশি। এছাড়াও বইটি প্রকাশ করেছেন ভারতের নিউ দিল্লীর প্রকাশনা প্রতিষ্ঠান রুব্রিক পাবলির্শিং।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৮/ইকবাল