April 13, 2026, 11:17 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ফুলছড়িতে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

 গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

 গাইবান্ধার ফুলছড়িতে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের সম্মানার্থে একটি এনজিও’র পাওয়ার প্রকল্পের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার উপজেলার উদাখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় উড়িয়া নারী উন্নয়ন ফেডারেশন বনাম গজারিয়া নারী উন্নয়ন ফেডারেশন অংশ গ্রহণ করে । খেলায় গজারিয়া নারী উন্নয়ন ফেডারেশন ১- ০ গোলে উড়িয়া নারী উন্নয়ন ফেডারেশনকে পরাজিত করে। এসময় পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনার নেতৃত্বে ঘানার তিনজন পার্টনার স্টাফ ও চারজন নারী দলের সদস্যরা খেলার দৃশ্য উপভোগ করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনা, পাওয়ার প্রজেক্টের সমন্বয়কারী জালাল উদ্দিন, একশন এইড বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আহমাদ ইবনে সেলিম, জাতীয় কমিটির সদস্য অঞ্জলী রাণী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আল- বেরুনী প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলায় উপজেলার ৪টি ইউনিয়নের নারী ফেডারেশনের সদস্যরা অংশ গ্রহন করেন।

প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর