আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছা হাইস্কুল মাঠে নওরোজ ক্লাব আয়োজিত
সাবেকপাড়া প্রিমিয়ারলীগ(এস.পি.এল) ফাইনাল ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরনী সভা সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারায় ইউপি সদস্য শফিকুল ইসলাম পাশা, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ কাজী, ইসলামী ব্যাংক পীরগাছা এজেন্ট শাখা ব্যবস্থাপক উজ্জল হোসেন, পীরগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জাহানারা বেগম। অন্যদের মাঝে আয়োজক কমিটির সদস্য রবিউল ইসলাম ভুট্টা, শাহাদৎ হোসেন, রবিউল ইসলাম, জুয়েল ,কাজল,মারুফ, ইয়াছিন, ফিরােজ, তানভির, রাকিব, আল আমিন, রাজিব,তারেকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার (খাসী) দেওয়া হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০১ ডিসেম্বর ২০১৮/ইকবাল