April 13, 2026, 11:17 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সেঞ্চুরি হলো না সাদমানের

সেঞ্চুরি হলো না সাদমানের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ মিথুনের বিদায়ে ভেঙেছে ৬৪ রানের তৃতীয় উইকেট জুটি। দেবেন্দ্র বিশুর গুগলি বল পুল করতে বোল্ড হন মিথুন। ৬১ বলে ২৯ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। মিথুনের বিদায়ের পর দলীয় ১৬১ রানে ফিরে যান অভিষিক্ত সাদমান ইসলাম। তিনি ১৯৯ বলে ৭৬ রান করেন।

এর আগে লাঞ্চের আগে শেষ ওভারে আউট হন মুমিনুল হক। পেসার কেমার রোচের অফ স্টাম্পে শর্ট বল পুল করতে গিয়ে মিড অফে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন ৪৬ বলে ২৯ রান করা মুমিনুল। দিনের খেলা শুরু একঘণ্টা পর বাজে শট খেলে আউট হন সৌম্য সরকার। অফ স্পিনার রোস্টন চেজের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। ৪২ বলে ১৯ রান করে ফেরেন সৌম্য।

সকালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়।

চট্টগ্রামের স্পিন জাদুতে সফরকারীদের নাকাল করে তিন দিনেই ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে সিরিজে হারের সুযোগ নেই বাংলাদেশের। এই অবস্থান থেকে হয় জয় বা সিরিজ ড্র করতে পারে স্বাগতিকরা। তবে ২-০ তে সিরিজ জেতার জন্য মুখিয়ে বাংলাদেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর