April 13, 2026, 4:44 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শাহরিয়ার-এনামুলের প্রতিরোধ ফলো অনে নেমে

শাহরিয়ার-এনামুলের প্রতিরোধ ফলো অনে নেমে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শাহরিয়ার নাফীস ও এনামুল হক জুনিয়রের ব্যাটে পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচ বাঁচাতে লড়ছে দক্ষিণাঞ্চল। ফলো অনে পড়ার পর শত রানের জুটিতে দলকে পথ দেখাচ্ছেন এই দুই ওপেনার।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ১৩৫ রান। প্রথম ইনিংসে ৪৭৩ রান করা পূর্বাঞ্চলকে আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ৮০ রান চাই তাদের।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার ৪ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৫৮ রানে।

শুরুতেই কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে বিদায় করেন হাসান মাহমুদ। ১৫৩ বলে ৬৬ রান করা রকিবুল হাসানের প্রতিরোধ ভাঙেন এনামুল হক জুনিয়র। বাঁহাতি এই স্পিনার পরে শূন্য রানে ফেরান শফিউল ইসলামকে।

মেহেদি হাসানের সঙ্গে ৫৫ রানের জুটি গড়া আবদুর রাজ্জাককে বিদায় করেন এনামুল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেওয়া মেহেদি হাসানকেও থামান এই বাঁহাতি স্পিনার। অলরাউন্ডার মেহেদি ১২১ বলে ১১ চার ও ২ ছক্কায় ফিরেন ৮৬ রান করে।

প্রথম ইনিংসে শূন্য রানে ভেঙেছিল দক্ষিণাঞ্চলের উদ্বোধনী জুটি। গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছিলেন শাহরিয়ার। এবার প্রথম বল খেলেন এনামুল। দুই ওপেনার দুই মেজাজের ইনিংসে পথ দেখান দলকে।

১৩৫ রানের জুটিতে অগ্রণী শাহরিয়ার। ১২৬ বলে ১২ চারে অপরাজিত ৮১ রানে। সাবধানী ব্যাটিংয়ে ৬ চারে ৪৬ রানে খেলছেন এনামুল।

 

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪৭৩

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ৮৯/৪) ৮১.১ ওভারে ২৫৮ (রকিবুল ৬৬, সোহান ২২, মেহেদি ৮৬, শফিউল ০, রাজ্জাক ২২, রুবেল ৬, আল আমিন ০*; মাহমুদুল ৩/৪৩, হাসান ২/২৫, সাইফ ১/৪৪, এনামুল জুনিয়র ৪/১২১, রেজা ০/১৬)

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (ফলো অন) ৪০ ওভারে ১৩৫/০ (এনামুল ৪৬*, শাহরিয়ার ৮১*; হাসান ০/১৮, মাহমুদুল ০/৫৪, আফিফ ০/৬, সাইফ ০/৯, এনামুল ০/২৪, রেজা ০/১৬)

Share Button

     এ জাতীয় আরো খবর