April 13, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্পেশাল জয় হবে ২-০ ব্যবধানে

স্পেশাল জয় হবে ২-০ ব্যবধানে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সিরিজ জেতার নিরাপদ পথ জানা আছে সাকিব আল হাসানের। তবে অধিনায়ক হাঁটবেন না সেই সরল পথে। ব্যাটিং সহায়ক উইকেটে খেলে ঢাকা টেস্ট ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জেতায় আগ্রহ নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ঢাকা টেস্টে জিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করতে চান ওয়েস্ট ইন্ডিজকে।

চট্টগ্রাম টেস্ট ৬৪ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানান, তাদের ভাবনা জুড়ে আছে কেবল সিরিজ জয়।

“অবশ্যই জেতার জন্য খেলব আমরা। যদি ওইরকম কোনো পরিস্থিতি আসে, যখন (হার এড়াতে) ড্র করার সম্ভাবনা আছে, তখন সেটার চেষ্টা করা যেতে পারে। তবে প্রথম লক্ষ্য অবশ্যই জেতার জন্য খেলা।”

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সেই যন্ত্রণা ফিরিয়ে দিতে উন্মুখ সাকিব।

“বাংলাদেশের জন্য স্পেশাল হবে, যদি আমরা ২-০তে জিততে পারি। আমরা ২-০তেই সিরিজ জিততে চাই। এর জন্য যা কিছু করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি।”

“যদি সেটা কোনোভাবে না হয় তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য যেন ১-০তে সিরিজ জিতি, কারণ, মূল লক্ষ্য সিরিজ জেতা। কিন্তু আমরা রক্ষণাত্মক খেলে সিরিজ জিততে চাই না। আমরা চাই, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলি আর ২-০তে সিরিজ জিতি।”

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। অধিনায়ক মনে করেন, দেশের মাটিতেও একই ফল সম্ভব।

“অবশ্যই এই সুযোগ আছে। তবে সুযোগটা কাজে লাগাতে কঠোর পরিশ্রম করতে হবে। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ দল আরও ভালো করার জন্য মুখিয়ে থাকবে। জেতার জন্য ওরা ওদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। জিততে হলে ওদের চেয়ে আমাদের আরও বেশি ভালো করতে হবে।”

“চট্টগ্রামে যেমন খেলেছি তার চেয়েও ভালো করতে হবে ঢাকায় জিততে হলে। আমাদের ওপরে নিজেদেরও একটা চ্যালেঞ্জ আছে। আমি বিশ্বাস করি, এই চ্যালেঞ্জে আমরা জিততে পারব। এর জন্য আমাদের মানসিক ও শারীরিকভাবে ভাবে অনেক বেশি দৃঢ় হতে হবে।”

সিরিজ জেতার বাড়তি কোনো চাপ নেই বাংলাদেশ দলে। আছে টানা তৃতীয় টেস্ট জয়ের আত্মবিশ্বাস। দলের মানসিক অবস্থা আশা দেখাচ্ছে সাকিবকে।

“গত দুই দিন ড্রেসিং রুমে বসে যা দেখেছি, সবাই শান্ত মেজাজে আছে। খুবই ভালো আবস্থানে আছে, একটা ম্যাচ শুরু হওয়ার আগে দলের যতটুক আত্মবিশ্বাস থাকা দরকার ঠিক ততটাই আমাদের আছে। আমি মনে করি, ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো অবস্থায় আছে। টেস্ট চলার দিনগুলোতে আমরা এই পরিস্থিতি ধরে রাখতে চাই।”

Share Button

     এ জাতীয় আরো খবর