April 13, 2026, 2:01 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইসকোর সঙ্গে ‘সমস্যা নেই’ সোলারির

ইসকোর সঙ্গে ‘সমস্যা নেই’ সোলারির

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ম্যাচের দলে না রাখা স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর সঙ্গে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারি। রোমার মাঠে মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জেতে রিয়াল। বিরতির আগে গোলের দেখা না পাওয়া দলকে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে প্রথম গোল এনে দেন ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। চলতি মৌসুমে চোটের সঙ্গে লড়তে থাকা ইসকোকে এ দিন একাদশে তো নয়ই, বদলির তালিকাতেও রাখেননি সোলারি। এমন সিদ্ধান্তের জন্য কৌশলগত দিককেই সামনে আনছেন আর্জেন্টাইন এই কোচ। ইসকোকে দলের বাইরে রাখাটা নির্দিষ্ট একটি মুহূর্তের জন্য একটি নির্দিষ্ট সিদ্ধান্ত ছিল। কোচরা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকেন। আমি এখানে আছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। কখনো কখনো আমরা ঠিক সিদ্ধান্ত নেই, কখনো বা নিতে পারি না। কিন্তু ম্যাচের পর সেটা বলা খুব সহজ। রোমার বিপক্ষে এই জয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতার শেষ ষোলোতে পা রেখেছে সোলারির দল। খেলোয়াড়রা দেখাল যে তারা দায়িত্ব নিতে পারে। আর জয় পেয়ে আমরা সত্যি খুশি।

Share Button

     এ জাতীয় আরো খবর