April 14, 2026, 12:11 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ইবাদতের ৬ উইকেট, ব্যর্থ লিটন-মোসাদ্দেক

ইবাদতের ৬ উইকেট, ব্যর্থ লিটন-মোসাদ্দেক

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আবার প্রথম ইনিংসে ব্যর্থ হলেন লিটন দাস। নিজেকে খুঁজে ফেরা মোসাদ্দেক হোসেনের বাজে সময় লম্বা হলো আরেকটু। তাদের হতাশার দিনে দারুণ বোলিংয়ে মধ্যাঞ্চলকে ২২০ রানে গুটিয়ে দিয়েছেন ইবাদত হোসেন। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে জুনায়েদ সিদ্দিকের উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে উত্তরাঞ্চল।  বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল বুধবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মধ্যাঞ্চলের। তিন পেসারের ছোবলে ২৪ রানের মধ্যে ফিরে যান চার ব্যাটসম্যান। মোহর শেখের বলে জহুরুল ইসলামের হাতে ধরা পড়েন ৩ রান করা লিটন দাস। নাজমুল হোসেন শান্ত ও মার্শাল আইয়ুবকে বিদায় করেন ইবাদত। মোসাদ্দেককে ফিরিয়ে দেন পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান। শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবদুল মজিদ। ৮ চারে ৪৮ রান করা শুভাগতকে বিদায় করে জুটি ভাঙেন ইবাদত। এক প্রান্ত আগলে রাখা মজিদকে ফেরান জিয়া। ১৪৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় মজিদ করেন ৭৬ রান।  মধ্যাঞ্চলের ইনিংসের লেজ দ্রুত ছেটে দেন ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া ইবাদত। তার ছোবলের মধ্যে ৩৪ রানের ইনিংসে দলকে ২২০ পর্যন্ত নিয়ে যান মোশাররফ হোসেন। ৫১ রানে ৬ উইকেট নেন ইবাদত। তার আগের সেরা ছিল ৪/৩২। শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে দ্রুত জুনায়েদকে হারায় উত্তরাঞ্চল। মিজানুর রহমান ও ফরহাদ হোসেনের ব্যাটে প্রতিরোধ গড়া দলটি বাকি সময় কাটিয়ে দেয় নিরাপদে। মিজানুর ৩৪ ও ফরহাদ ৩১ রানে ব্যাট করছেন।

 

সংক্ষিপ্ত স্কোর:

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৬২.৫ ওভারে ২২০ (লিটন ৩, শান্ত ১০, মজিদ ৭৬, মোসাদ্দেক ২, শুভাগত ৪৮, জাকের ১৩, মোশাররফ ৩৪, শহিদুল ১৬, রবিউল ৫*, আবু হায়দার ০; ইবাদত ৬/৫১, মোহর ১/৫৪, জিয়া ২/৩৫, সানজামুল ১/৬৮)

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৫.১ ওভারে ৭২/১ (মিজানুর ৩৪*, জুনায়েদ ২, ফরহাদ ৩১*; আবু হায়দার ০/২০, শহিদুল ১/২৪, রবিউল ০/১৫, মোশাররফ ০/৮)

Share Button

     এ জাতীয় আরো খবর