ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সালের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের
নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে রিটাণিং অফিসার প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান।রিটাণিং অফিসার সূত্রে জানা গেছে, আগামী ৩ ও ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৮ ডিসেম্বর। এছাড়াও প্রার্থী পদ প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বরের মধ্যে। এবারের নির্বাচনে সদ্য নিয়োগ পাওয়া ৫৭ শিক্ষকসহ ৪০৬ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রিটাণিং অফিসার।নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ১জন করে নির্বাচন করতে পারবেন। এছাড়াও সদস্য হিসেবে ১০জন নির্বাচন করতে পারবেন বলে নির্বাচনী বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এস. এম আব্দুর রাজ্জাক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহমান টিটু।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ নভেম্বর ২০১৮/ইকবাল