April 13, 2026, 4:46 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রস্তুতি ম্যাচে চোখ তামিমের

প্রস্তুতি ম্যাচে চোখ তামিমের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

একটির পর একটি ম্যাচ বাইরে থাকতে হচ্ছে। তামিম ইকবাল পুড়ছেন হতাশায়। দেশের সফলতম ওপেনারের লক্ষ্য আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরা। তার আগে খেলতে চান ৬ ডিসেম্বরের প্রস্তুতি ম্যাচে।

চট্টগ্রামের মতো মিরপুর টেস্টেও তামিমের না থাকা অনুমিতই ছিল গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে। মঙ্গলবার দল ঘোষণায় সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় টেস্টের দল যখন জানানো হলো, তামিম তখন শের-ই-বাংলা স্টেডিয়ামেই। অপেক্ষায় ছিলেন রানিং শুরু করার।

আপাতত দু-তিন দিন শুধু রানিংই করতে পারবেন তামিম। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু রোববার সন্ধ্যায় স্ক্যান রিপোর্ট দেখার পর তাকে কয়েকদিন ব্যাটিং থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। মিরপুর টেস্টে খেললে ঝুঁকি থাকবে কিনা, মূলত সেটি নিশ্চিত হতেই স্ক্যান করা হয়েছিল। রিপোর্টে ধরা পড়ে, তার চোটের জায়গা খানিকটা ফুলে আছে ভেতরে, খানিকটা তরলও জমে আছে।

এরপর থেকে দুই দিন ধরে ব্যাটিং করছেন না তামিম। সোমবার শরীরের ডান পাশে একটু ব্যথাও অনুভব করেছেন। তাকে নিয়ে তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না ফিজিও-ট্রেনাররা।

এ নিয়ে টানা চারটি টেস্ট বাইরে থাকতে হচ্ছে তামিমকে। টেস্ট ক্রিকেটের প্রতি আবেগটা তীব্র বলেই তামিমের হতাশা বেশি। সেই আক্ষেপ নিয়েই অপেক্ষায় আছেন ফেরার।  জানালেন, কয়েকদিন পর শুরু করবেন ব্যাটিং। পুরো ফিট হয়ে নামতে চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন বিসিবি একাদশের হয়ে।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপের প্রথম ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে তামিম। সেই চোট কাটিয়ে ফেরার কাছাকাছি থাকলেও আবার ছিটকে যান সাইড স্ট্রেইন নিয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর