April 4, 2026, 10:03 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলায় এরশাদের উদ্বেগ

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলায় এরশাদের উদ্বেগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা ঘরে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

গতকাল রোববার এক বিবৃতিতে এরশাদ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে রংপুরে নিরীহ হিন্দুদের বাড়িঘরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা যেই হোক তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করবে, তাদেরও শনাক্ত করে বিচার করতে হবে

এই ঘটনাকে পুঁজি করে যারা নিরীহ হিন্দুদের বাড়ি ঘরে হামলাঅগ্নিসংযোগ লুটপাট করেছে, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে শুক্রবার হিন্দু সম্প্রদায়ের মানুষদের ঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয় ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন তাদের সাহায্যসহযোগিতার জন্য দলের মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছে জাতীয় পার্টি

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সভাপতিমলীর সদস্য সুনীল শুভ রায় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মিঠু

Share Button

     এ জাতীয় আরো খবর