April 10, 2026, 8:39 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বরিশালে কোচিং সেন্টার নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসন

অনিমেশ হালদার বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে কোচিং সেন্টার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট

mostbet

প্রতিকি ছবি

দপ্তরের লাইসেন্স ছাড়া এধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। বিশেষ করে সিটি করপোরেশনের ট্রেডলাইসেন্স অনুযায়ী নির্দিষ্ট পরিমাপ ব্যতীত কোচিং সেন্টারের কোনো ধরনের ব্যানার, পোস্টার সাঁটানো যাবে না।গতকাল সোমবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বেলা ১১টায় বরিশাল নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার মালিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।সভার সিদ্ধান্ত অনুযায়ী, নগরীসহ গোটা জেলায় প্রতি শুক্রবার কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং সেন্টারের সাথে জড়িত হতে পারবেন না। শিক্ষকরা বাসা ভাড়া করে প্রাইভেট পড়াতেও পারবেন না। স্কুল চলাকালীন কোচিং এ ছাত্র-ছাত্রীরা থাকতে পারবেনা। সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্সের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাপে এবং নির্দিষ্ট স্থানে ব্যানার, পোস্টার সাঁটাতে হবে।মিথ্যা প্রচার করে শিক্ষার্থীদের প্রলোভনে ফেলা যাবে না। সভায় সিদ্ধান্ত হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ফি নেয়া যাবে না এবং নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণরা এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। মতবিনিময় সভায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, কোচিং সেন্টারের কারণে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না।তাই এগুলোকে নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আক্তার বলেন, কোচিং সেন্টার ব্যবসা প্রতিষ্ঠান। এটি নিবন্ধিত হতে হবে। অন্যথায় পরিচালনা করা যাবে না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর