April 10, 2026, 8:35 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চ্যাম্পিয়ন খেলোয়াদের সংবর্ধনা দিল ইবি প্রশাসন

ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ

mostbet

ক্রিড়া অঙ্গনের বিভিন্ন বিভাগ ও জাতীয় পর্যায়ে অনবদ্য গৌরব অর্জন করায়

খেলোয়ারদের কৃতি সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা গেছে, আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও আথলেটিক্স প্রতিযোগিতা ২০১৭-১৮ চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলমী

বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গৌরব জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে তুলে ধরার স্বীকৃতিস্বরুপ খেলোয়ারদের সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলামের

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য আইন বিভাগের শিক্ষার্থী ফাহিমা খাতুনকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘ তোমরা খেলোড়ারি দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মানকে এগিয়ে নেওয়ার সাথে সাথেই জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করছো। তোমরা আন্তজার্তিক ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করলেই আমাদের সুনাম অর্জিত হয়।’অনুষ্ঠানে উপস্থিত খেলোয়ারদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথি ও খেলোয়ারদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর