নতুন নির্বাচক প্রধান শ্রীলঙ্কায়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার নির্বাচক প্যানেলে। ক্রিকেট উপদেষ্টা কমিটির সুপারিশে নতুন করে প্যানেল প্রধান নিয়োগ দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী ফায়জার মুস্থাফা। এখন থেকে প্যানেল প্রধান হিসেবে কাজ করবেন সাবেক লঙ্কান পেসার আশান্থা ডি মেল।
প্রধান হিসেবে থাকা আশান্থা আগেও নির্বাচক ছিলেন। তার সঙ্গে প্যানেলে কাজ করবেন ব্রেন্ডন কুরুপ্পু, হেমান্থা বিক্রমরাতেœ ও চামিন্ডা মেন্ডিস।
নতুন এই প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। সফর শুরু হবে ১৫ ডিসেম্বর। আর সেই সফর নিয়েই দল সাজাবে আশান্থা ডি মেলের প্যানেল।
এই প্যানেলের আগে দায়িত্বে ছিলেন গ্রায়েম ল্যাবরয়। গত বছরের সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব সামলাচ্ছিলেন। বিশ্বকাপের ৬ মাস আগে নতুন প্যানেলকে দায়িত্ব দেওয়া মানে নতুন কৌশলের পথেই হাঁটছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।