April 13, 2026, 2:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তাইজুলের ‘মাথায় নেই’ রেকর্ড

তাইজুলের ‘মাথায় নেই’ রেকর্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রেকর্ড বেশ কটি তার নামের পাশে আছে। সামনে হাতছানি আরেকটির। তবে ব্যক্তিগত এই অর্জনগুলো খুব ভাবায় না তাইজুল ইসলামকে। এই বাঁহাতি স্পিনারের চাওয়া ¯্রফে ভালো বল করে যাওয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের সেরা পাঁচ বোলিং ফিগারের দুটিই এখন তার। ৩৯ রানে ৮ উইকেট নিয়ে রেকর্ডের শীর্ষেও তিনি।

চট্টগাম টেস্টে আরেকটি রেকর্ড গড়েছেন তাইজুল। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ রফিককে। ২০০৩ সালে রফিকের উইকেট ছিল ৩৩টি। এ বছর এখনও পর্যন্ত তাইজুলের উইকেট ৪০টি।

প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক কীর্তি গড়েছিলেন তিনি ২০১৪ সালে। এখন তার অপেক্ষায় আর দুটি কীর্তি। কাগিসো রাবাদার ৪৬ উইকেট এ বছর এখনও পর্যন্ত সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ কোনো পারফরম্যান্স দেখালে শীর্ষে উঠতে পারেন তাইজুল।

আরেকটি রেকর্ডকে বলা যায় ¯্রফে সময়ের ব্যাপার। ২২ টেস্টে এখন তার ৯৪ উইকেট। বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেটের রেকর্ড সাকিব আল হাসানের, ২৮ টেস্টে। পরের ৬ উইকেট নিতে ৫ টেস্ট লাগলেও রেকর্ড হয়ে যাবে তাইজুলের।

তবে রেকর্ড মাথায়ই আনতে চান না তাইজুল। মিরপুরে সোমবার সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বেশ বিব্রত হলেন রেকর্ডের প্রসঙ্গে।

“আমার মাথায় এত কিছু নেই। সব সময় ভালো বোলিং করার চেষ্টা করি, সেটাই করে যাব। বরাবরই যে চিন্তা থাকে, সেটাই করে যাব। উইকেট যদি কপালে থাকে, আসবে। আসলে ভালো বল করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি ভালো বল করার চেষ্টাটাই করব।”

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সামনে। চট্টগ্রাম টেস্টে সাকিব থাকার পরও দলের সফলতম বোলার হতে পারা বাড়তি তৃপ্তি দিচ্ছে তাইজুলকে। যদিও সাকিবকে তিনি মনে করেন অতুলনীয়।

“আসলে আমাদের এশিয়ায় বলেন, বা বাইরে, সাকিব ভাইয়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। তারপরও সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয়, একদিন সাকিব ভাইয়ের মতো হয়তো হতে পারবো না, তবে কাছাকাছি অন্তত যেতে পারব। এ রকম মনে হয়। কিন্তু সাকিব ভাই একজনই, ওঁর তুলনা আসলে কারও সঙ্গে হয় না।”

Share Button

     এ জাতীয় আরো খবর