ইংল্যান্ডের লিড রশিদের স্পিনে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার স্পিনার লাকশান সান্দাকানকে পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের আদিল রশিদ। তাতে কলম্বোয় তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৬ রানের লিড পায় ইংলিশরা। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে কোনও উইকেট না হারিয়ে ৩ রান করেছে তারা। সফরকারীদের লিড এখন ৯৯ রানের।
৭ উইকেটে ৩১২ রানে খেলতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৩৬ রানে। সান্দাকান নেন ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট। তারপর ইংল্যান্ডের লেগব্রেকার রশিদও তার ক্যারিয়ারে দ্বিতীয়বার এক ইনিংসে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করেন ২৪০ রানে।
শনিবার শেষ ৩ উইকেটের দুটি ইংল্যান্ড হারায় দিলরুয়ান পেরেরার কাছে, অন্যটি সান্দাকান নেন। তার ৫ উইকেট এসেছে ২২ ওভারে ৯৫ রান খরচ করে। দিলরুয়ান নেন ৩ উইকেট।
উইকেটের কাছে দুর্দান্ত ছিলেন জেনিংসপ্রথম সেশনের শুরুতেই ব্যাট করতে নেমে স্বস্তিতে ছিল শ্রীলঙ্কা। ৩১ রানে উদ্বোধনী ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা (১৮) আউট হলেও দিমুথ করুনারতেœ ও ধনঞ্জয়া ডি সিলভার ১৪২ রানের জুটি গড়েন। তাতে ইংল্যান্ডকে পেছনে ফেলার ইঙ্গিতই দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু নিজের তিন ওভারের ব্যবধানে ধনঞ্জয়াকে ৭৩ ও করুনারতেœকে ৮৩ রানে বিদায় করে ম্যাচ ঘুরিয়ে দেন রশিদ। তার স্পিন জাদুর সঙ্গে কার্যকরী ছিল বেন স্টোকসের গতি। শর্ট লেগে চারটি ক্যাচ ধরা জেনিংসের অবদানও কম নয়।
চা বিরতির পর মাত্র ৪০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। মাত্র ১৩.৫ ওভারে ২ মেডেনসহ ৪৯ রান দিয়ে ৫ উইকেট নেন রশিদ। একটি রান আউটও করেন তিনি। স্টোকস নেন ৩ উইকেট। ক্রিকইনফো