April 13, 2026, 3:19 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাকিবের বিশ্ব রেকর্ড ডাবল সেঞ্চুরিতে

সাকিবের বিশ্ব রেকর্ড ডাবল সেঞ্চুরিতে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে নিয়েছেন ২০০ উইকেট। এর মাধ্যমে টেস্টে ২০০ উইকেট ও তিন হাজার রান সংগ্রাহক তালিকায় দ্রুততম হিসেবে ইংল্যান্ডের ইয়ান বোথামকে পেছনে ফেলেন তিনি।

নিজের ৫৪তম টেস্টে ৩ হাজার রানের সঙ্গে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। এর আগে ৫৫তম ম্যাচে একই মাইলফলক স্পর্শ করে সবার উপরে ছিলেন ইয়ান বোথাম। বোথামকে সরিয়ে এবার সেই রেকর্ডের মালিক হলেন অলরাউন্ডার সাকিব।

দ্রুত ৩ হাজার রান ও ২শ উইকেট শিকারে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কপিল দেব। নিজের ৭৩তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

দ্রুত ৩ হাজার ও ২শ উইকেট শিকার করা শীর্ষ পাঁচ অলরাউন্ডার

খেলোয়াড় ম্যাচ

সাকিব আল হাসান (বাংলাদেশ) ৫৪

ইয়ান বোথাম (ইংল্যান্ড) ৫৫

কপিল দেব (ভারত) ৭৩

ইমরান খান (পাকিস্তান) ৭৫

রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ৮৩

Share Button

     এ জাতীয় আরো খবর