April 10, 2026, 7:19 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য কোন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রমোশনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে – শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

mostbet

কক্সবাজার প্রতিনিধিঃ

আজ ২৪ নভেম্বর ২০১৮ ইং তারিখ কক্সবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিকি ছবি

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর মিলনায়তনে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম উপরোক্ত মন্তব্য করেন। একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অভিভাবকের উদ্দেশ্যে সরকারী প্রজ্ঞাপনের কথা উল্লেখ তিনি আরো বলেন, আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা সময়ানুবর্তিতা এবং নিষ্ঠার সাথে অধ্যয়ন না করলে পরবর্তী শ্রেণিতে প্রমোশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন। দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের এ যুগে মোবাইল ফোনের অপব্যবহার, ফেইসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহার, ইভটিজিং, মাদকদ্রব্যের অবাধ ব্যবহার, ছিনতাই ও অপহরণ ইত্যাদি সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, জিপিএ-৫.০০ পাওয়া বড় কথা নয়, একজন ছেলে বা মেয়ে নৈতিক আদর্শ নিয়ে সঠিকভাবে গড়ে না উঠলে সে নিজেও ধ্বংস হবে এবং পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। তাই এ ব্যাপারে অভিভাবকদের সজাগ থাকার আহবান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক রহমত আলী, রামকৃষ্ণ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব ও মোঃ আবদুল মালেক কুতুবী, সিনিয়র শিক্ষক মাওলানা সফিউল আলম, নিজামুল বাহার। পবিত্র কোরআন তিলওয়াত করেন, ৯ম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম আরিফ।অনুষ্ঠানটি সঞ্চালন করেন, শিক্ষক ইমতিয়াজ হাসান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর