April 10, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয় স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রতি আসনে জন্য লড়বেন ২০ জন

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

mostbet

বরিশাল বিশ্ববিদ্যালয় স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রতি আসনে জন্য লড়বেন ২০ জন

প্রতিকি ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ ২৩নভেম্বর  ও আগামিকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ২৮ হাজার ৪০২জন। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ২০ জনে গিয়েদাঁড়িয়েছেন।বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগবিভাগের উপ-পরিচালক (চ.দা.) মো. ফয়সাল মাহমুদ রুমিপ্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করাহয়েছে।

সূত্রে জানা গেছে, চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন২৪টি বিভাগের ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতেপ্রতিযোগী প্রায় ২০ জন। চলতি শিক্ষাবর্ষ থেকে আগের ২২টিবিভাগের সঙ্গে নতুন আরও দু’টি বিভাগ ‘ইতিহাস এবংপরিসংখ্যান’ যুক্ত হয়েছে।

এবারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে ৮টিকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।ইউনিট অনুযায়ী ২৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের জন্য ৫ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থীবরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুলঅ্যান্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজকেন্দ্রে পরীক্ষা দেবেন।একই দিন ২৩ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত‘গ’ ইউনিটের জন্য ৪ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী বরিশালবিশ্ববিদ্যালয়সহ নগরের বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রেপরীক্ষা দেবেন।পরের দিন ২৪ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের জন্য ১২ হাজার ৫৭ জন পরীক্ষার্থীবরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরের সরকারি বরিশাল কলেজ,সরকারি মহিলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, বরিশালসরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়,বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ ও শহীদ আবদুর রবসেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষাদেবেন।এছাড়া ৬ হাজার ৩শ’ জন শাখা পরিবর্তনকারী পরীক্ষার্থীপরীক্ষা দেবেন।উল্লেখ্য, বিগত বছরের মতো চলতি বছরেও বরিশালবিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ এবংসব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহার রোধকল্পে যথাযথব্যবস্থা বহাল থাকবে।ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ যাবতীয় তথ্যাদিবিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.bu.ac.bd,www.barisaluniv.edu.bd এবং www.barisaluniv.ac.bd )পাওয়া যাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর