April 13, 2026, 3:16 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মেয়েদের ক্রিকেটের আরেকটি ফাইনালের মঞ্চে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করে ফাইনাল।

ভারতের মেয়েদের সামনে সুযোগ ছিল প্রতিশোধের। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের বিপক্ষে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। আইসিসির আরেকটি টুর্নামেন্টে হিসাব ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ইংলিশ মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১৯.৩ ওভারে ১১২ রানে গুটিয়ে যাওয়া ভারতের সংগ্রহ ১৭ বল আগেই ২ উইকেট হারিয়ে টপকে যায় ইংল্যান্ড।

অ্যান্টিগায় ইংলিশ বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ভারতীয় খেলোয়াড়রা। টস জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তানিয়া ভাটিয়া ও স্মৃতি মন্দনা। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করে ফিরে যান স্মৃতি। তার ৩৪ রানই দলীয় সর্বোচ্চ। এই ওপেনারের বিদায়ের পর আর কেউই তেমন কিছু করতে পারেননি।

বল হাতে দারুণ দিন কাটানো হিথার নাইট মাত্র ৯ রান দিয়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস্টি গর্ডন ও সোফি ইচেস্টোন।

১১৩ রানের লক্ষ্যে ইংল্যান্ডের মেয়েরা শুরুতে বিপদে পড়লেও দুই হাফসেঞ্চুরিতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। চমৎকার ব্যাটিংয়ে অ্যামি জোন্স অপরাজিত থাকেন ৫৩ রানে। আর তার সঙ্গে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন নাটাল স্কিভার।

এর আগে অ্যান্টিগার প্রথম সেমিফাইনালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির ৪৬, মেগ ল্যানিংয়ের ৩১ ও রাচেল হেনিসের অপরাজিত ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৫ উইকেটে করে ১৪২ রান।

এই লক্ষ্যে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ান মেয়েরা। এলিসে পেরি (২/২), অ্যাশলে গ্র্যান্ডার (২/১৫) ও ডেসিলা কিমিন্সের (২/১৭) বোলিংয়ের সামনে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে যেতে পেরছেন কেবল স্টেফানি টেলর (১৬)। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর