March 19, 2026, 12:18 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ইয়েমেনের হোদেইদাহে ফের লড়াই শুরু

ইয়েমেনের হোদেইদাহে ফের লড়াই শুরু

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতির সম্ভাবনার মধ্যেই বন্দর শহর হোদেইদাহে ফের দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। গত সোমবার রাতে শুরু হওয়া এ লড়াইয়ে সহিংসতায় বিরতির সম্ভাবনা খান খান হয়ে গেছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ইয়েমেনকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতিতে যুদ্ধ শেষ করার লক্ষে সৌদি জোট ও হুতিদের শান্তি আলোচনায় বসানোর চেষ্টা করছে জাতিসংঘ। এ লক্ষে অনেকটা অগ্রগতিও হয়েছিল। সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বাহিনীকে হোদেইদাহে হুতিদের বিরুদ্ধে লড়াই স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের ইয়েমেনি মিত্র বাহিনীর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার কথা ঘোষণা দিয়েছিল হুতিরা। এ অবস্থায় শান্তির পথ উন্মুক্ত হচ্ছে বলে যখন ধারণা করা হচ্ছিল তখনই ফের লড়াইয়ের খবর এল। সম্প্রতি ইয়েমেনের যুদ্ধ এ হোদেইদাহ বন্দর শহরটিকে ঘিরেই আবর্তিত হচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো হুতিদের অবস্থানে ১০ বারেরও বেশি বার হামলা চালিয়েছে এবং বন্দর থেকে চার কিলোমিটার দূরে ‘জুলাই ৭’ এলাকাগুলোতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। শহরটির এক বাসিন্দা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থল থেকে প্রান্তীয় এলাকাগুলো লক্ষ্য করে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এক টুইটে ইয়েমেনের নির্বাসিত সরকারের তথ্যমন্ত্রী মোহাম্মদ আল ইরিয়ানি অভিযোগ করে বলেছেন, হুতিরা সৌদি আরবের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, কিন্তু সেটি লক্ষ্যে না পৌঁছে ইয়েমেনের ভিতরেই পড়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে হুতিতের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হোদেইদাহে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় জাতিসংঘের শান্তি আলোচনার প্রচেষ্টা বিফলে যাবে কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর