March 14, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ভারতে সেনাবাহিনীর ডেপোতে বিস্ফোরণে নিহত ৬

ভারতে সেনাবাহিনীর ডেপোতে বিস্ফোরণে নিহত ৬

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি ডেপোতে বিস্ফোরণে ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মহারাষ্ট্র রাজ্যের ওয়ার্ধা জেলায় এ ঘটনা ঘটেছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী, খবর এনডিটিভির।

তারা জানিয়েছে, ২৩ মিলিমিটার কামানের গোলা ধ্বংসের জন্য ট্রাক থেকে নামানোর সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অর্ডন্যান্স ফ্যাক্টরির এক কর্মী ও দুই শ্রমিক নিহত হয়েছেন বলে এর আগে জানানো হয়েছিল। নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পালগাও আর্মি ডেপোর একটি উন্মুক্ত স্থানে গোলাগুলি নেওয়া হয়েছিল। সেখানেই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। মধ্যপ্রদেশ রাজ্যের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংস করার কাজে ব্যবহারের জন্য স্থানটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

Share Button

     এ জাতীয় আরো খবর