April 13, 2026, 3:13 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ব্রাজিল কোচ নেইমারের অধিনায়কত্বে খুশি

ব্রাজিল কোচ নেইমারের অধিনায়কত্বে খুশি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক হিসেবে নেইমার আরও পরিণত হচ্ছেন বলে মনে করেন দলটির কোচ তিতে।

রাশিয়া বিশ্বকাপে বার বার অধিনায়ক বদল করেন তিতে। দায়িত্ব পান চিয়াগো সিলভা, মার্সেলো, মিরান্দার মতো একাধিক খেলোয়াড়। টুর্নামেন্টের শেষ আটে বেলজিয়ামের কাছে হেরে বিদায়ের পর নেইমারকে স্থায়ী অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়।

তিতের মতে, অধিনায়ক হিসেবে নিজেকে ভালোভাবে গড়ে তুলছেন ২৬ বছর বয়সী এই তারকা। পিএসজির এই ফরোয়ার্ডের নেতৃত্বে বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।

“অধিনায়কত্ব কোনো পুরস্কার নয়, এটা একটা দায়িত্ব। আমি চাই, সংবাদ মাধ্যমে সে আরও মন খুলে কথা বলুক এবং নিজেকে পরিণত করুক। বিষয়গুলো যেভাবে ঘটেছে তাতে আমি খুশি।”

“ড্রেসিং রুমে সে একজন ব্যক্তিত্ব, আর মাঠে একজন নেতা।”

“যখন আপনি অধিনায়ক, তখন কিভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, নিশ্চিতভাবেই এটা এখন পর্যন্ত একটা সাফল্য।”

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় প্রীতি ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share Button

     এ জাতীয় আরো খবর