সরদার মোঃ তোজাম্মেল হক, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পরীক্ষা ১৮ নভেম্বর প্রথম দিনে ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হয়। ১৮নভেম্বর রোববার সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে২৬ নভেম্বর দুপুর ১টা পর্যন্ত। এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় গাইবান্ধা জেলার অংশ নিচ্ছে ২লাখ ৪ হাজার ২ শত ১০জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ৯২হাজার
এবং ইবতেদায়ীতে ১১ হাজার ৭শত ৯৫ জন। জেলার ৬৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সমাপনী পরীক্ষা। এবার গাইবান্ধায় ছাত্রদের থেকে ৩ হাজার ৩ শত ৫০জন ছাত্রী বেশি অংশ নিচ্ছে।গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে এবারে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সবচেয়ে বেশি ৫০হাজার ৪ শত ১৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।অন্য উপজেলাগুলো সদরে ৯ হাজার ৭শত ৪০জন,গোবিন্দগঞ্জে ১৩ হাজার ৫০ জন, পলাশবাড়িতে ৫হাজার৯শত ১১ জন, ফুলছড়িতে ৩ হাজার ৫ শত ১ জন, সাদুল্যাপুরে ৬হাজার ৩ শত ২৫ জন এবং সাঘাটা উপজেলায় ৮ হাজার ২ শত ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।