April 10, 2026, 5:30 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান চীনা ব্যবসায়ীদের

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান চীনা ব্যবসায়ীদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১০ গুণেরও বেশি। বাংলাদেশ গত অর্থবছরে (২০১৬-১৭) চীনে ৯৪৯ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করলেও একই সময়ে চীন থেকে ১০ হাজার ১২৮ দশমিক ১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

রবিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ- ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) নেতারা সঙ্গে চীনের জিলিন প্রদেশের ২১-সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলের এক বৈঠকে এফবিসিসিআই’র পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) চীনের বাণিজ্যিক প্রতিনিধিদলকে বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান সরকারের আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি অবহিত করেন এবং বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান।

বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো খাত, যন্ত্রপাতি তৈরি, হালকা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স ও বস্ত্র খাতে চীনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ ‘আসিয়ানভুক্ত দেশসহ দক্ষিণ-এশীয় দেশগুলোর প্রবেশদ্বার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এবং চীন যৌথভাবে এ ভৌগোলিক অবস্থানের অপার সম্ভাবনা কাজে লাগাতে পারে।

এ সময় ২১-সদস্যবিশিষ্ট চীনা বাণিজ্য প্রতিনিধি দলের নেতা ও জিলিন প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-পরিচালক সান গুওহুয়া বলেন, চীন এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য অনেকগুণ বেড়েছে।

তিনি জিলিনের কৃষি এবং শিল্প খাতে বিশেষভাবে গাড়ি নির্মাণ শিল্প এবং ইলেক্ট্রনিক্স খাতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। চীনা প্রতিনিধিদলে রয়েছেন, জিলিন প্রদেশের কৃষি, গাড়ি নির্মাণ, সৌর বিদ্যুৎ প্যানেল এবং চিকিৎসা সরঞ্জাম শিল্পের প্রতিনিধিরা।

এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালকরা এবং এফবিসিসিআই অধিভুক্ত খাতভিত্তিক বিভিন্ন সদস্য সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বাসস

Share Button

     এ জাতীয় আরো খবর