ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম
বর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ৬ শতাংশ।রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মমতাজুল ইসলাম উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফল হস্তান্তর করেন।জানা যায়, এ বছর ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৩ শত ৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশ গ্রহন করে ১৫ হাজার ৭৩৮ শিক্ষার্থী। পাশ করেছে ৯ শত ৯৫ জন। পাশের হার ৫ দশমিক ৮৪ শতাংশ।’ ডি ইউনিটে ৫ শত ৫০টি আসন রয়েছে। ফল প্রকাশের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এসময় ইউনিট সংশ্লিষ্ট এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ নভেম্বর ২০১৮/ইকবাল