April 16, 2026, 1:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরে বাসের ছাদ থেকে পড়ে যাত্রীর মৃত্যু

নাটোরে বাসের ছাদ থেকে পড়ে যাত্রীর মৃত্যু

mostbet

নাটোর জেলা সংবাদদাতা

নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মোর্শেদ হোসেন (৪২) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ সদর উপজেলার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার সময় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় পৌঁছালে বাসের ছাদে থাকা মোর্শেদ নামে এক যাত্রী মাটিতে পড়ে গুরুতর আহত হন।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর