April 8, 2026, 9:44 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চিরিরবন্দরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

মোঃ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ

mostbet

সারাদেশের ন্যায় দিনাজপুর চিরিরবন্দরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ১ম দিনে ইংরেজী পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সুষ্টুও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ১৮ই নভেম্বর রবিবার চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সুবদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুষিরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আলোকদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৭টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬৮০ জন। অনুপস্থিত সংখ্যা প্রাথমিক ১১৯ জন ও ইবতেদায়ী ২০জন মোট ১৩৯ জন। চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী ও উপজেলা শিক্ষা অফিসার এম.জি.এম সারোয়ার হোসেন সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন এবং নকল মুক্ত পরীক্ষা পরিবেশ সৃষ্টি করেন। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা সুষ্টুও শান্তিপূর্ণ পরীক্ষার সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। কেন্দ্রগুলোতে কোন প্রকার গোলযোগ ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর