চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী
(পিএসসি) পরীক্ষায় মোট ৬ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এদের মধ্যে প্রাথমিকে বালক ৩ হাজার ৬৬, বালিকা ৩ হাজার ১০৮। ইবতেদায়ীতে বালক ৩৩৮ ও বালিকা ১৬৮ জন। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সরকারি, কিন্ডার গার্টেন, ব্র্যাক, নন রেজিঃ স্বতন্ত্র ইবতেদায়ী ও উচ্চ মাদরাসা সংযুক্ত মোট ৩২৪টি প্রতিষ্ঠান হতে ১৭ কেন্দ্রে এসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। উপজেলা শিক্ষা অফিসার এম.জি.এম সারোয়ার হোসেন জানান, ১৮ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হবে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। কেন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে প্রতি কেন্দ্রে একজন করে পুলিশ ও ২ জন করে গ্রাম পুলিশ নিয়োজিত থাকবেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৮/ইকবাল