April 7, 2026, 7:40 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কমলগঞ্জে প্রকৃতি রানী সাহার অবসর জনিত বিদায় সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

কমলগঞ্জে ১নং রহিমপুর ইউনিয়নের মহেন্দ্রকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সহকারি শিক্ষিকা প্রকৃতি রানী সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় দাস চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক ফয়সল আল কয়েছ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত শিক্ষিকা প্রকৃতি রানী সাহা, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক এস,কে, দাস, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিকাশ পাল, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষিকা মিনারা বেগম, মুন্সীবাজার সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, মহেন্দ্র কুমার সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকি নমিতা দেবনাথ, শিক্ষক নেপাল চন্দ্র দাস, ইউপি সদস্য আব্দুস সালাম ও মাও: শওকত আলী প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট, শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন উপহার সামগ্রী এবং ৫ম শ্রেণী শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর