April 17, 2026, 3:53 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

পেশাওয়ার ছেড়ে দিয়েছে তামিম-সাকিবকে

পেশাওয়ার ছেড়ে দিয়েছে তামিম-সাকিবকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসরে ঠিকানাহীন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। গতবার পেশাওয়ার জালমির ছিলেন তামিম ও সাকিব, আর কোয়েটা গ্লাডিয়েটরসের মাহমুদউল্লাহ। তিনজনকেই ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।

পিএসএলে প্রথম দুই বছর পেশাওয়ারের হয়ে খেলেছিলেন তামিম। তৃতীয় আসরের আগে তাকে নিলামের জন্য ছেড়ে দেওয়া হয়। প্লেয়ার ড্রাফটে আবার তাকে ফিরে পায় পেশাওয়ার। কিন্তু দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কেবল ১০ জন খেলোয়াড় ধরে রাখার বাধ্যবাধকতায় বাংলাদেশের বাঁহাতি ওপেনারকে ছেড়ে দিলো সাবেক চ্যাম্পিয়নরা।

গতবার ৬ ম্যাচ খেলেন তামিম। একটি হাফসেঞ্চুরিসহ ১৬১ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এদিকে ২০১৬ সালে প্রথম পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা সাকিব টানা দুই বছর ছিলেন পেশাওয়ারে। যদিও ইনজুরির কারণে গত আসরে খেলা হয়নি বাঁহাতি অলরাউন্ডারের। তার বদলি হিসেবে বাংলাদেশ থেকে যান সাব্বির রহমান। আবারও পেশাওয়ার সাকিবকে ফেরাবে নাকি গন্তব্য হবে নতুন কোথাও জানা যাবে ২০ নভেম্বরের নিলাম শেষে।

মাহমুদউল্লাহর প্রথম পিএসএল খেলার অভিজ্ঞতা কোয়েটাতেই, ২০১৭ সালে। গত আসরেও এই দলটির হয়ে খেলেছেন তিনি। এবার তাকে নিলামের জন্য ছেড়ে দিলো দুইবারের রানার্সআপ।

Share Button

     এ জাতীয় আরো খবর