April 13, 2026, 11:59 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মুশফিকের সেরা পজিশন হয়তো পাঁচ-ছয়ই

মুশফিকের সেরা পজিশন হয়তো পাঁচ-ছয়ই

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্ট শেষে মাহমুদউল্লাহ বলেছিলেন, “মুশফিকের সঙ্গে কথা বলতে হবে।” সেই কথা হয়েছে। তবে বাস্তবতা খুব একটা বদলাচ্ছে না। মাহমুদউল্লাহ নিজে, মুশফিক, টিম ম্যানেজমেন্ট, সবার ভাবনার ফলাফল বলছে, টেস্ট ব্যাটিং অর্ডারে খুব ওপরে ওঠা হচ্ছে না মুশফিকুর রহিমের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দুই ইনিংসেই ছয় নম্বরে ব্যাট করেছেন মুশফিক। আগেও খেলেছেন এই পজিশনে। তার রেকর্ড বেশি ভালো পাঁচ ও ছয় নম্বরেই। তবে দলের মিডল অর্ডারের সেরা ব্যাটসম্যান হিসেবে এতটা নিচে তার ব্যাটিং করা উচিত কিনা, এই প্রশ্ন দেশের ক্রিকেটে অনেক দিনের।

এই সিরিজের আগে সবশেষ টানা ছয় টেস্টে কিপিংয়ের ভার থেকে মুক্তি দেওয়া হয়েছিল মুশফিককে। ৫টিতেই ব্যাট করেছেন চার নম্বরে। এই সিরিজ থেকে আবার ফিরে পেয়েছেন কিপিং গ্লাভস। নেমে গেছেন ছয়ে। তার ব্যাটিং অর্ডার নিয়ে পুরোনো বিতর্কও তাতে আবার জেগে উঠেছে নতুন করে। বিশেষ করে যখন চোটের কারণে দলে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান, আরও বেশি দায়িত্ব নিতে মুশফিকের চারে ব্যাট করা উচিত কিনা, এই প্রশ্ন উঠছে।

সিলেট টেস্টের দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর মুশফিককে ওপরে খেলানোর ভাবনায় একমত ছিলেন বলে ইঙ্গিত দিয়েছিলেন মাহমুদউল্লাহও। তবে মিরপুর টেস্ট শুরুর আগের দিন ভারপ্রাপ্ত অধিনায়ক জানালেন, পাঁচের ওপরে ব্যাট করার সম্ভাবনা নেই মুশফিকের।

“দেখুন ও যেহেতু উইকেটকিপিং করছে, আমার মনে হয় পাঁচ কিংবা ছয়ই হয়তো ওর সেরা ব্যাটিং পজিশন হবে। কারণ ৮০-৯০ ওভার কিপিং করে আবার ব্যাটিং করা কঠিন। ওকে একটু সময় দেয়াটা ভালো হবে বলে। ব্যক্তিগতভাবে আমি, আর টিম ম্যানেজমেন্টও বিষয়টি সেভাবে চিন্তা করছে যে, ওকে যদি একটু সময় দেয়া হয় তাহলে সে আরেকটু তরতাজা হবে এবং এটি ওর ব্যাটিংয়ের জন্য ভালো হবে। ওর ব্যাটিংটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।

Share Button

     এ জাতীয় আরো খবর