April 14, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ক্রিস গেইলের মা আর নেই

ক্রিস গেইলের মা আর নেই

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইলের মা হেজেল। বুধবার সকালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

ক্রিস গেইলের মায়ের মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) সভাপতি ডেভ ক্যামেরন শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, গেইলের মায়ের মৃত্যুতে আমরাও শোকাহত।

গেইলের মা মৃত্যুকালে স্বামী ডুডলিসহ রেখে গেছেন সাত সন্তান ভ্যানক্লিভ, লিন্ডন, মিশেল, মাইকেল, অ্যান্ড্রু, ক্রিস্টোফার হেনরি গেইল এবং ওয়েনিকে।

টি-টোয়েন্টি ক্রিকেটের এই মহাতারকার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ)। এক বিবৃতিতে তারা বলে, আমরা অত্যন্ত শোকাহত গেইলের মায়ের মৃত্যুতে। আমাদের প্রার্থনা ক্রিস এবং তার পুরো পরিবারের জন্য। আমরা আশা করি, যে বছরগুলিতে গেইল সুন্দর স্মৃতি ভাগ করেছেন, সেসব  স্মৃতি তাকে এই কষ্ট সহ্য করতে সাহায্য করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর